মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন ডিআইজি সোলেমান নেশাকুমার - The News Lion

মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন ডিআইজি সোলেমান নেশাকুমার




দি নিউজ লায়ন ; ৭ ডিসেম্বর রাজনেতিক সভাকরতে মেদিনীপুর আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মেদিনীপুর কলেজ ময়দানে এই সভা হবে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে সভায় যোগ দিতে আসবেন। এজন্য বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টার এর ট্রায়াল হলো। সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রীর মুখ্য নিরাপত্তা উপদেষ্টা , ডিআইজি ( মেদিনীপুর রেঞ্জ ) ভি সোলেমান নেশাকুমার। 


নিরাপত্তার দিকে যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে  তিনি নির্দেশ দেন।  ডি  আই জি সোলেমান নেশাকুমার  পুলিশ সুপার দীনেশ  কুমার কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সভাস্থল  মেদিনীপুর কলেজ মাঠ  ঘুরে দেখেন।


মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ তৈরির  কাজ চলছে জোর কদমে।তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি,বিধায়ক দীনেন রায়,তৃণমূল এর জেলা কমিটির সাধারন সম্পাদক গোপাল সাহা,তৃণমূল যুবর  জেলা সভাপতি প্রসেনজিত চক্রবর্ত্রী সহ তৃণমূলের নেতারা মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর  সভা মঞ্চ তৈরির কাজ মাঠে গিয়ে তদারকি করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.